নাফ নদীতে ৬ বাংলাদেশী মাঝিসহ দুই ট্রলার অপহরণ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪, ১২:৩৫ পিএম আপডেট: ১৩.১১.২০২৪ ১:০১ পিএম

কক্সবাজারের টেকনাফের নাফ নদী থেকে মিয়ানমারের আরাকান আর্মি ৬ জন মাঝিমাল্লাসহ দুটি ট্রলার অপহরণ করেছে।

আজ বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টায় এ বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটের ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ।

তিনি বলেন, টেকনাফের ঘাট থেকে ইট, বালি ও সিমেন্ট বোঝাই দুটি ট্রলার সোমবার বিকেলে ৬ মাঝিমাল্লা নিয়ে সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু নাফ নদীতে জোয়ার ভাটার কারণে ট্রলার দুটি শাহপরীর দ্বীপে অবস্থান নেয়। এরপর মঙ্গলবার ট্রলার দুটি নাফ নদী হয়ে আবারও সেন্টমার্টিনের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু বুধবার পেরিয়ে গেলেও সেন্টমার্টিনে পৌঁছায়নি। 

জানা গেছে, ৬ মাঝিমাল্লাসহ দুটি ট্রলার মিয়ানমারের আরাকান আর্মি ধরে নিয়ে গেছে। বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এ ব্যাপারে টেকনাফস্থ ২ বিজিবির অধিনায়ক মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ট্রলারসহ মাঝিমাল্লা ধরে নিয়ে যাওয়া বিষয়টি জানা নেই। এছাড়াও কেউ অবহিতও করেনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft