তাড়াশে বিনামূল্যে ছাগল বিতরণ অনুষ্ঠান
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ৮:৩৮ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে অসহায় দুঃস্থ্যদের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। আজ সোমবার  সকালে  উপজেলা পরিষদ চত্বরে এসডিএফ'র আয়োজনে ও বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের অর্থায়নে বিনামূল্যে ওই ছাগল বিতরণ করা হয়।

এসডিএফ'র পরিচালক হাবিবুর রহমান (হাবিব) এর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা  সুইচিং মং মারমা।

এ সময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা প্রাণিসস্পদ কর্মকর্তা  ডা. মোঃ আমিনুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মাদ আব্দুস সালাম জাকারিয়া, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ সোহানুর রহমান, সিডিএমএস'র পরিচালক আব্দুল মালেক, এসডিএফ- এর সুপারভাইজার, মোঃ মাসুদুর রহমান, পশু চিকিৎসক মোঃ রেজাউল করিম প্রমুখ।  অনুষ্ঠানে প্রধান অতিথি ৫ জন অসহায় দুঃস্থ্য মহিলার মাঝে ৫ টি ছাগল বিতরণ করেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft