আরাকান আর্মির হাতে অপহৃত ২০ জেলে উদ্ধার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৭:২৭ পিএম

কক্সবাজারে টেকনাফের নাফনদী থেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠি আরাকান আর্মির ধরে নিয়ে যাওয়া ২০ জেলেকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বৃহস্পতিবার (৭ নভেম্বর) দুপুরের দিকে অপহৃত এসব জেলেদের ফেরত আনে বিজিবি। 

এর আগে গত মঙ্গলবার (৫ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে নাফ নদী ও বঙ্গোপসাগরের মোহনা নাইক্ষ্যংদিয়ার কাছাকাছি এলাকা থেকে এ ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়। 

টেকনাফ-২ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে, টেকনাফের সাবরাং ইউনিয়নের ইউপি সদস্য আবদুস সালাম ঘটনার দিন জানিয়েছেন, ২টি ইঞ্জিন চালিত নৌকা এবং ১৩টি ইঞ্জিন বিহীন নৌকা যোগে মোহনায় মাছ ধরাকালে এই ২০ জেলেকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। আরাকান আর্মির সদস্যরা বড় ট্রলার যোগে এসে অস্ত্রের মুখে এদের নিয়ে যাওয়া হয়েছে। এদের সকলের বাড়ি টেকনাফের সাবারং ইউনিয়নের শাহাপরীরদ্বীপের জালিয়াপাড়ার।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft