আসছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ’
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪, ৩:২২ পিএম

বলিউডের অন্যতম প্রতীক্ষিত ট্রিলজি সিনেমা ‘রামায়ণ’। এটি পরিচালনা করেছেন নীতেশ তিওয়ারি। সিনেমার শুটিং এরই মধ্যে শেষ হয়েছে। এবার এলো এর মুক্তির ঘোষণা। রণবীর কাপুর, সাই পল্লবী ও যশ অভিনীত ‘রামায়ণ’ মুক্তি পাবে দুই পর্বে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সেই তারিখ ঘোষণা করলেন সিনেমার প্রযোজক নমিত মলহোত্রা।

৬ নভেম্বর নিজের ‘এক্স’ হ্যান্ডলে দুটি পোস্টার শেয়ার করে তিনি লিখেছেন, ‘প্রায় ৫০০০ বছর আগের যে মহাকাব্য কোটি কোটি মানুষের হৃদয় জয় করেছে, তাকে নিয়ে ছবি করার স্বপ্ন দেখেছিলাম প্রায় এক দশক আগে। আমাদের দলের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ তা একটা রূপ পেতে চলেছে, আমি খুবই উত্তেজিত।’ এর পরই সিনেমার মুক্তির তারিখ জানান তিনি।

‘রামায়ণ’ সিনেমার বাজেট ৫০০ কোটি রুপি। এতে রামের ভূমিকায় রণবীরের পাশাপাশি সীতার চরিত্রে দেখা মিলবে দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবীর। এ ছাড়া সানি দেওলের দেখা মিলবে হনুমানের ভূমিকায়। লারা দত্ত আসতে চলেছেন রানী কৈকেয়ী রূপে। রাকুল প্রীত সিং অভিনয় করবেন শূর্পণখার ভূমিকায়। মন্থরার ভূমিকায় দেখা যাবে শিবা চড্ডাকে। হনুমানের ভূমিকায় দেখা যাবে সানি দেওলকে।

এদিকে গত বছর নীতেশের আগে ‘রামায়ণ’ মহাকাব্য ঘিরে ‘আদিপুরুষ’ নির্মাণ করেছিলেন ওম রাউত। তবে এ সিনেমায় পরিচালক একাধিক বদল এনেছিলেন, যা মানতে পারেনি সনাতনী দর্শক। ভিএফএক্সের জন্যও শুনতে হয়েছে সমালোচনা। বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে সেটি। সেখানে রাম-সীতা-রাবণ ছিলেন যথাক্রমে প্রভাস, কৃতী শ্যানন, সাইফ আলি খান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft