কমলগঞ্জে অটোরিকশা উল্টে দুই শিক্ষার্থীর মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ৮:০৫ পিএম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় শিশুকে বাঁচাতে গিয়ে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে দুই কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছেন। 

এসময় এক শিশু ও অটোরিকশায় থাকা আরও দুই শিক্ষার্থী আহত হয়েছেন। আজ বুধবার (৬ নভেম্বর) সকালে সাড়ে ১১ ঘটিকায় কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটতলা এলাকায় এ ঘটনাটি ঘটেছে।

নিহত দুই শিক্ষার্থী হলেন- শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার কাশেম মিয়ার ছেলে আব্দুল্লাহ আল সায়েম (১৭) ও ভাগলপুর এলাকার রবি সূত্রধরের ছেলে অমিত সূত্রধর (১৮)। তারা কমলগঞ্জ সরকারি গণ মহাবিদ্যালয়ের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আহতরা হলেন- শ্রীমঙ্গলের কালাপুর ইউনিয়নের মাইজদিহি এলাকার ময়না মিয়ার ছেলে শাহীন মিয়া (১৮), গীরু দেবের ছেলে সৈকত দেব (১৮) ও শিশু জান্নাতুল (১১)।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বুধবার সকালে শ্রীমঙ্গল থেকে সিএনজিচালিত অটোরিকশায় কমলগঞ্জ কলেজে পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে বের হয় শিক্ষার্থীরা। 

এসময় গাড়িটি কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের বটেরতলা নামকএলাকায় আসলে এক শিশুকে রক্ষা করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটি উল্টে যায়। 

এ সময় ঘটনাস্থলেই শিক্ষার্থী আব্দুল্লাহ আল সায়েমের মৃত্যু হয়। অটোরিকশায় থাকা আরো দুই শিক্ষার্থীসহ ৩ জন আহত হয়েছেন। 

স্থানীয়রা তাদের উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে আহত অমিত ও শিশু জান্নাতুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের মৌলভীবাজার হাসপাতালে প্রেরণ করেন। 

সেখান থেকে গআহত অমিতকে উন্নত চিকিৎসার জন্য সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয়। কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft