বড়াইগ্রামে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪, ১:৪৫ পিএম

নাটোরের বড়াইগ্রামে বনপাড়া-নাটোর মহাসড়কে বাসের ধাক্কায় ট্রাকের নিচে পিষ্ট হয়ে এক ভ্যান চালকের মৃত্যু হয়েছে। নিহত ভ্যানচালকের নাম সামাদ আলী মন্ডল। তিনি উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর বুজুর আলী পাড়ার হোসেন আলী মন্ডলের ছেলে। 
 
গতকাল মঙ্গলবার রাত ৯টার দিকে বনপাড়া কালিকাপুর কারিগরি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। 

নিহতের স্বজনদের অভিযোগ, বনপাড়া হাইওয়ে থানা পুলিশ ঘাতক বাস ও ট্রাকটি সনাক্ত করতে পারলেও রহস্যজনক কারণে এজাহারে অজ্ঞাত হিসেবে উল্লেখ করেছে।  

বনপাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ ইসমাইল হোসেন জানান, যাত্রী নামিয়ে নিজ বাড়ির দিকে ফেরার পথে বাসের ধাক্কার পর ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানচালক সামাদ। ঘাতক ট্রাক ও বাসটিকে সনাক্ত করার চেষ্টা চলছে। এজাহারে আপাতত অজ্ঞাত লেখা হয়েছে। পরবর্তীতে সনাক্ত করা গেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft