প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৬:০২ পিএম

নওগাঁর ধামইরহাটে যুবদল নেতৃবৃন্দের বিরুদ্ধে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সংবাদ প্রকাশ হওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন যুবদল আহবায়ক তহিদুল ইসলাম ও যুগ্ম আহবায়ক আবু রাইহান।
তহিদুল ইসলাম লিখিত বক্তব্যে বলেন,‘ আমাকে এবং আমাদের দলীয় লোকজনকে ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য প্রতিপক্ষ আওয়ামী এজেন্ট তোসাদ্দেক হোসেন রতন প্রতিহিংসার বশতঃ সাংবাদিকদের মিথ্যা ও অসত্য তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করে তার অসৎ উদ্দেশ্যে পুরুনের চেষ্টা করেছে, আমি কোন বালু কারবারির সাথে কখনোই সম্পৃক্ত ছিলাম না বা নেই। প্রকৃতপক্ষে, তোসাদ্দেক হোসেন রতন আওয়ামীলীগ সরকার পতনের পরে ১১ আগস্ট আমার জমির গাছকাটা বিষয়ে দায়েরকৃত মামলার আসামী, সেই বিরোধের জেরে মিডিয়াকে ব্যবহার করে এমন কাজ আমার প্রতিপক্ষরা করতে পারে বলে আমার ধারনা। আমি দৈনিক সময়ের আবর্তন সহ অন্যান্য সকল পত্রিকায় প্রকাশিত এ সংক্রান্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি এবং প্রকৃত ঘটনা সাংবাদিকদের তুলে ধরার অনুরোধ করছি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আলমপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের সহ-সভাপতি রুহেল হোসেন সুমন, আগ্রাদ্বিগুন ইউনিয়ন যুবদল সভাপতি বেলায়েত হোসেন রিকো, খেলনা ইউনিয়ন যুবদল সভাপতি মাহফুজ হোসেন, উমার ইউনিয়ন যুবদল সম্পাদক আব্দুল হাকিম, যুবদল নেতা আহসান হাবীব, পৌর যুবদল নেতা মো. শেহেজাদ জনি, থানা ছাত্রদলের আহবায়ক মামুন হোসেন, পৌর ছাত্রদলের আহবায়ক সাইদ বিন জাবেদ প্রমুখ।