মানিকগঞ্জে ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ও তার স্ত্রীর অপসারণ দাবী
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪, ৪:৫৪ পিএম

ডায়াবেটিক হাসপাতালের পরিচালক ডা. হাসান মাহমুদ হাদি ও তার স্ত্রী প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটির অপসারণ চেয়ে লিখিত অভিযোগ করেছেন ওই হাসপাতালের ৮৭ জন কর্মকর্তা কর্মচারী। প্রধান দু’টি পদে স্বামী স্ত্রী কর্মরত থাকায় হাসপাতালটি স্বামী-স্ত্রীর হাসপাতাল নামেও পরিচিতি পেয়েছে।

৪৮ ঘন্টার মধ্যে তাদের অপসারণ চেয়ে ৫০ শয্যা বিশিষ্ট মানিকগঞ্জ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি ও জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা বরাবর এ অভিযোগ করা হয়।

জানা গেছে, হাসপাতালের মোট ৯০ জন স্টাফের মধ্যে সমাজ কল্যাণ কর্মকর্তা নিতাই চন্দ্র সরকার ছাড়া সকলেই অভিযোগ পত্রে সিগনেচার করেছেন। নিতাই সরকার ডা. হাসান মাহমুদ হাদী ও ডা. নাজমিন আক্তার বিউটির ঘনিষ্ঠ বলে পরিচিত।

অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৩১ অক্টোবর ডায়াবেটিক হাসপাতালে অজ্ঞাত পরিচয়ের কয়েকজন অপ্রীতিকর ঘটনা ঘটায়। এ ঘটনায় হাসপাতালের কর্মচারীদের বিরুদ্ধে টাকা চুরি ও শ্লীলতাহানির অভিযোগ এনে থানায় এজাহার দায়ের করেন প্রশাসনিক কর্মকর্তা ডা. নাজনীন আক্তার বিউটি। এর প্রতিবাদে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দুজনকে অপসারণ দাবি করা হয়। এরমধ্যে পরিচালক ও প্রশাসনিক কর্মকর্তাকে চাকরি থেকে অব্যাহতি না দিলে ৬ নভেম্বর সকাল থেকে হাসপাতালের সকল ডাক্তার, কর্মকর্তা ও কর্মচারী একযোগে কর্ম বিরতিতে যাবেন বলে অভিযোগ পত্রে উল্লেখ করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft