প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৭:৫০ পিএম

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হামিদুর রহমান(৫৫)কে আটক করেছে রাজিবপুর থানা পুলিশের একটি দল। গতকাল রবিবার দিবাগত রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
জানা গেছে, উপজেলা শহর সংলগ্ন একটি ব্যক্তিমালিকাধীন পুকুরের মাছ চুরির ঘটনায় সন্দেহভাজন হিসেবে তাকে আটক করেছে পুলিশ।
রাজিবপুর সদর ইউনিয়নের আজগর দেওয়ানী পাড়া গ্রামের বদিউজ্জামান(৫৬) বাদী হয়ে রাজিবপুর থানায় গত ৭ অক্টোবর তার পুকুরের মাছ চুরি ও চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করে।
এঘটনায় আ'লীগ ও এর অঙ্গসংগঠনের ১১ জনের নাম উল্লেখসহ ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাতনামা হিসেবে উল্লেখ করে লিখিত অভিযোগ দাখিল করেন।
রাজিবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বলেন, হামিদুর রহমানকে মাছ চুরি ও চাঁদাবাজির ঘটনায় আটক করা হয়েছে। সোমবার তাকে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন তিনি।