ময়মনসিংহে ফিলিং স্টেশনে আগুন, নিহত ১
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪, ৪:৫০ পিএম

ময়মনসিংহে একটি সিএনজি ফিলিং স্টেশনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হয়ে একজন নিহত ও অন্তত ৫ জন আহত হয়েছেন।

আজ সোমবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর রহমতপুর বাইপাস মোড়ের আজাহার ফিলিং স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফিকুল ইসলাম খান বলেন, আগুনের ঘটনায় একজন নিহত ও ৫ জন আহত হয়েছেন। তবে কীভাবে আগুন লেগেছে, তা এখনও জানা যায়নি।

তিনি আরও বলেন, নিহতের পরিচয় জানার চেষ্টা চলছে। বিস্তারিত পরে জানা যাবে।

এ বিষয়ে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মো. দেলোয়ার হোসেন বলেন, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট প্রায় একঘণ্টা ধরে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে। আগুন এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft