রাণীনগরে হত্যা মামলায় গ্রেপ্তার ৫
রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ৮:৩৭ পিএম আপডেট: ০৩.১১.২০২৪ ৮:৩৮ পিএম

নওগাঁর রাণীনগরে রিজিনা (৪০) হত্যা মামলায় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আজ রোববার আদালতে প্রেরণ করা হয়েছে।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম জানান, উপজেলার ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের ইয়াজ উদ্দীনের মেয়ে রিজিনাকে মারধরে হত্যার ঘটনায় গত ৭সেপ্টেম্বর থানায় মামলা দায়ের হয়। এঘটনার পর থেকে আসামীরা পলাতক ছিলো। তথ্য প্রযুক্তির সহায়তায় শনিবার রাতে ঢাকার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে দায়েরকৃত হত্যা মামলার এজাহার নামীয় ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। 

গ্রেপ্তারকৃতরা হলো- ঘোষগ্রাম উত্তর শাহাপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে দেলোয়ার হোসেন (৫০),দেলোয়ারের স্ত্রী রওশনারা (৪০), মেয়ে হেলেনা বিবি (৩৫), ছেলে নাইম ইসলাম (২০) ও জুয়েল হোসেনের মেয়ে জেমি আক্তার (১৯)। 

ওসি তারিকুল ইসলাম আরো জানান, এর আগে একই মামলার এজাহার নামীয় আরো দুই আসামী ঘোষগ্রাম উত্তর শাহাপাড়ার সখিন উদ্দীনের ছেলে ইন্তাজ আলী (৫০) ও আরিফ হোসেনের স্ত্রী সম্পা আক্তার(২৫)কে গত ২৯অক্টোবর রাতে ঢাকার সাভার এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোর্পদ করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft