নওগাঁয় সন্ত্রাসী হামলায় তিন যুবদল কর্মী আহত, আটক- ১
নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১:৩১ পিএম

নওগাঁ শহরের ইয়াদ আলীর মোড় নামক স্থানে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে তিন সহোদর যুবদলের নেতাকমর্মি গুলিবিদ্ধ ও গুরুতর আহত হয়েছেন। রাত সাড়ে ১০ টার দিকে এই ঘটনা ঘটে। হামলাকারীরা চিহ্নিত সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী বলে স্থানীয়রা জানিয়েছেন। 

পরে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে নওগাঁ সদর হাসপালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।

আহত ৩ সহোদর হলেন- ইয়াদ আলীর মোড় এলাকার আফজাল হোসেনের ছেলে আব্দুল মজিদ (৬০) কাবিল হোসেন (৫২) শফিকুল ইসলাম (৪৫)। প্রত্যক্ষদর্শিরা জানান, রাত সাড়ে ১০ টার দিকে  আব্দুল মজিদ, কাবিল হোসেন ও শফিকুল দোকান বন্ধ করছিলো। এসময় হঠাতই মোটর সাইকেলযোগে এসে অস্ত্রধারী সন্ত্রাসীরা গুলি চালায় ও দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পালানোর সময় সন্ত্রাসীরা মোটরসাইকেল ও হামলায় ব্যবহৃত ওয়ান শুটার গান ফেলে রেখে যায়। 

বোয়ালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য মাহবুব হাসান জানান, সন্ত্রাসী ও আওয়ামী লীগের ক্যাডার মোহাম্মদ আলী দুই সহযোগীকে নিয়ে এসে হামলা চালিয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে আসে। 

নওগাঁর পুলিশ সুপার কুতব উদ্দিন জানান, হামলার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে সন্ত্রাসীদের ফেলে যাওয়া ওয়ান শুটার  গান ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেফতার করার আশ্বাস দেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft