পাপনের পিএসসহ গ্রেপ্তার ২
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ নভেম্বর, ২০২৪, ১২:৫১ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার ওপর হামলার ঘটনায় সাবেক যুব ও ক্রীড়ামন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্য নাজমুল হাসান পাপনের ব্যক্তিগত সহকারীসহ (পিএস) দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

গতকাল শনিবার (২ নভেম্বর) রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন পাপনের ব্যক্তিগত সহকারী (পিএস) সাখাওয়াত মোল্লা (৫২)। তিনি ভৈরব থানাধীন ভৈরবপুর উত্তরপাড়ার শহিদুল্লাহর ছেলে। অপরজন আ. হেকিম রায়হান (৫২)। তিনি ভৈরবপুর দক্ষিণপাড়ার আ. রহিমের ছেলে।

আজ রোববার (৩ নভেম্বর) সকালে র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ১৯ জুলাই কিশোরগঞ্জের ভৈরব থানার লক্ষীপুর ও কমলপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার গণমিছিল বের হয়। এ সময় তাদের ওপর দুষ্কৃতকারীরা হামলা করে। এতে বেশ কিছু ছাত্র-জনতা আহত হন। এ ঘটনায় মামুন মিয়া (৩১), রুবেল মিয়া (৩২) ও আলম সরকার (৪২) বাদী হয়ে ভৈরব থানায় পৃথক তিনটি মামলা দায়ের করেন। পরে আসামিদের গ্রেপ্তারে ছায়াতদন্ত শুরু করে র‍্যাব।

লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস আরও বলেন, এরই ধারাবাহিকতায় পলাতক থাকা এজাহারনামীয় আসামিদের অবস্থান সম্পর্কে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ করে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামিদের অবস্থান নিশ্চিত করে র‍্যাব। পরে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডি এলাকায় অভিযান পরিচালনা করে কিশোরগঞ্জ-৬ আসনের সাবেক সংসদ সদস্যের ব্যক্তিগত পিএস আসামি সাখাওয়াত মোল্লা (৫২) ও মামলার আরেক এজাহারভুক্ত আসামি আ. হেকিম রায়হানকে (৫২) গ্রেপ্তার করা হয়।

র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের এই পরিচালক বলেন, এ মামলার ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাবের অভিযান অব্যাহত রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft