কক্সবাজারে মা ও মেয়েকে জবাই করে হত্যা
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪, ৫:৪৪ পিএম

কক্সবাজারের কুতুবদিয়ায় মা ও মেয়েকে জবাই করে হত্যা করা হয়েছে। আজ শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর দেড়টার দিকে কুতুবদিয়ার আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার নুরুল আলম সওদাগরের স্ত্রী রুনা আকতার (৩৫) ও মেয়ে জারিয়া আকতার (৫)।

বিষয়টি নিশ্চিত করেন কুতুবদিয়া থানার ওসি আরমান হোসাইন। 

তিনি বলেন, মা ও মেয়েকে হত্যার সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে দেখেন মা ও মেয়ের মরদেহ বাড়ির রান্নাঘরে পড়ে রয়েছে। তাদেরকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। তবে কি কারণে, কারা খুন করেছে সেটি এখনো জানতে পারেননি ওসি।

স্থানীয়রা জানান, নুরুল আলম সওদাগর জুমার নামাজ শেষ করে বাড়িতে এসে দেখতে পান স্ত্রী ও সন্তানের মরদেহ। তাদের মরদেহ দেখেই অজ্ঞান হয়ে পড়েন তিনি। বর্তমানে তিনি হাসপাতালে রয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft