নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪, ১০:২৯ পিএম

টাঙ্গাইলের নাগরপুরে মা ইলিশ সংরক্ষণে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ সোমবার(২১অক্টোবর) বিকেলে উপজেলার চরসলিমাবাদ (ভূতের মোড়) যমুনা নদী হইতে দপ্তিয়র ইউনিয়নের নিশ্চিন্তপুর, বাককাটারি ও কামুটিয়া পর্যন্ত যৌথ অভিযান চালানো হয়। 

নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) ও সহকারি কমিশনার (ভূমি) দীপ ভৌমিকের নেতৃত্বে সেনা বাহিনীর মেজর মো. হাফিজুর রহমান ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম যৌথ ভাবে এ অভিযান চালান।

এসময় নাগরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মাসুম বিল্লাহ, প্রোগ্রাম অফিসার মো. হাবিবুর রহমানসহ সেনা বাহিনী, পুলিশ, ভূমি ও মৎস্য অফিসের কর্মচারিরা উপস্থিত ছিলেন ।  

অভিযানে পরিচালনার খবর পেয়ে জেলেরা নদীতে জাল ফেলে পালিয়ে যায়। পরে অবৈধ ভাবে মা ইলিশ শিকার করার জাল জব্দ করে আগুনে পুড়িয়ে দেয়া হয়। এদিকে যমুনা নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ড্রেজারের পাইপ ধ্বংস করা হয়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft