ধামইরহাটে পৌর বিএনপির কমিটি বাতিল ও নতুন কমিটির দাবীতে সংবাদ সম্মেলন
ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪, ৫:২০ পিএম

নওগাঁর ধামইরহাটে পৌর বিএনপির সকল ওয়ার্ড কমিটির বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রাতে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অতি সম্প্রতি ঘোষিত পৌর বিএনপির ৯টি ওয়ার্ডের আহবায়ক কমিটি বাতিল করে ত্যাগী নেতাকর্মীদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবী জানানো হয় এ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. সহিদুর রহমান সরকার। এ সময় তিনি বলেন, তৃনমুল নেতাকর্মীদের মতামত উপেক্ষা করে দলীয় সিদ্ধান্ত অমান্য করে মনগড়া কমিটি গঠন করা হয়েছে, পৌর ১নং ওয়ার্ডে ৫১ জনের পরিবর্তে ৭১ জনের কমিটি গঠন, পূর্বের সভাপতি- সম্পাদকদের না জানিয়ে আওয়ামী ঘরনার লোকদের নিয়ে কমিটি গঠনেরও
অভিযোগ করেন তিনি। 

এসময় বক্তব্য রাখেন- ৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রহমান, ৬নং ওয়ার্ড কমিটির সভাপতি আব্দুর রউফ, ৭নং ওয়ার্ডের সভাপতি মো. ইসা, ৮নং ওয়ার্ডের সম্পাদক জহুরুল ইসলামসহ বিভিন্ন ওয়ার্ড কমিটির সাবেক নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা দলের সাবেক সভানেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম, পৌর যুব দলের সাবেক সভাপতি ও বর্তমান আহবায়ক কমিটির সদস্য মো. আনারুল ইসলাম, পৌর কৃষকদলের সভাপতি মো. জাহাঙ্গীর আলম, পৌর বিএনপি নেতা মাহবুবুল আলম মিনু, জিয়া সাইবার ফোর্সের আহবায়ক শাহিনা পারভীন প্রমুখসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft