পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা
পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪, ৫:১৮ পিএম

নেত্রকোণার পূর্বধলায় ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আব্দুল আলী (৫৫) নামক এক ব্যক্তি আত্মহত্যা করেছে। আব্দুল আলীর পৈতৃক বাড়ি পূর্বধলা উপজেলার বিশকাকুনী ইউনিয়নের কাচিয়াকান্দা গ্রামে হলেও জারিয়া ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের শ্বশুর বাড়িতে থাকতেন।

আজ বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুরে জারিয়া-ময়মনসিংহ রেলপথের জারিয়া ইউনিয়নের পূর্ববুধি এলাকার ১২নং ব্রীজের উপরে ঘটনাটি ঘটেছে।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. জহিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আজ বেলা ১২টা ৫০ মিনিটের দিকে জারিয়া থেকে ঢাকাগামী ৪৯নং বলাকা কমিউটার আপ ট্রেনের নিচে কাটা পড়ে ঐ ব্যক্তি মারা গেছেন।

পূর্বধলা রেলওয়ে স্টেশনের সাবেক বুকিং সহকারি আব্দুল মোমেন স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, দুপুরের ঢাকাগামী বলাকা কমিউটার ট্রেনটি যখন রেলপথের পূর্ববুধি এলাকার ১২নং ব্রীজে উপরে ঐ ব্যক্তিটি ট্রেনের নিচে শুয়ে পড়েন। সাথে ব্যাগে পাঞ্জাবি ও গামছা ছিলো। ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

শ্যামগঞ্জ রেলওয়ে ফাঁড়ির এসআই মোস্তাফিজ জানান, আত্নহত্যার খবর পেয়েছি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft