নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণ, নিহত ৯০
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ৫:২০ পিএম

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৯০ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ৫০ জন।

গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) রাতে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে এ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানকার পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু তুর্কি বার্তা সংস্থা আনাদোলু নিউজ এজেন্সিকে বুধবার বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির জিগাওয়া রাজ্যের তাউরা এলাকার একটি এক্সপ্রেসওয়েতে এ বিস্ফোরণটি ঘটেছে।

পুলিশের মুখপাত্র লাওয়ান আদামু জানিয়েছেন, বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ড শুরু হয়। মঙ্গলবার স্থানীয় সময় মধ্যরাত ৩টা ১৫ মিনিট পর্যন্ত আগুন জ্বলেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft