আওয়ামী লীগের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়ল গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০২৪, ২:২৩ পিএম আপডেট: ১৬.১০.২০২৪ ৫:৫০ পিএম

খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বুধবার (১৫ অক্টোবর) ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে র‍্যাব-৬ ও র‍্যাব-৮ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। 

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানিয়েছেন।  

তিনি জানান, সহিংসতা ও বিস্ফোরক দ্রব্যের ৩ মামলায় এজাহারভুক্ত আসামি খুলনা-৬ আসনের সাবেক এমপি রশীদুজ্জামান মোড়লকে গ্রেপ্তার করে। বুধবার ভোরে পটুয়াখালী জেলার মহিপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রশীদুজ্জামান খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছিলেন। ২০০৯ সালে তিনি পাইকগাছা উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র নির্বাচন করেছিলেন রশীদুজ্জামান, কিন্তু জামানত বাজেয়াপ্ত হয় তার। 

দ্বাদশ জাতীয় নির্বাচনে খুলনা-৬ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে প্রথমবারের মতো এমপি হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী লীগের সদস্যসচিব ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft