রায়পুরে তৃতীয় লিঙ্গের পরীর ঝুলন্ত লাশ উদ্ধার
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:২৯ পিএম

লক্ষ্মীপুরের রায়পুরে নুর আলম পরী (২২) নামের এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১৪ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের নতুনবাজার খেজুরতলা এলাকার একটি বাসা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। নিহত ব্যক্তি এলাকায় তৃতীয় লিঙ্গের (হিজড়া) নারী হিসেবে পরিচিত ছিলেন।

পরী চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার চুরমুরালী গ্রামের খন্দকার বাড়ির শাহ আলম মোল্লা ও ফুলমতিন্নেছার সন্তান। তিনি খেজুরতলা এলাকায় জনৈক তসলিম মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, দীর্ঘদিন থেজে স্থানীয় এক যুবকের সাথে প্রেমের সম্পর্ক চলছিল পরীর। তার আয়ের বেশিরভাগ টাকা ওই যুবককে দিয়ে দিতেন। সম্প্রতি তাদের মাঝে কিছুটা দূরত্ব দেখা দেয়। রাতে বাসায় ঘরের আড়ার সাথে ওড়না পেচানো অবস্থায় লাশটি ঝুলতে দেখে স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

বাড়ির মালিক তসলিম মিয়া বলেন, ‘পরী চার মাস ধরে আমার বাসায় ভাড়া থাকেন। তিনি সব সময় মানসিক কোনো চাপে থাকতেন। তার অন্য সদস্যরা এ বিষয়ে আমাকে মাঝেমধ্যে অবহিত করতেন। ধারণা করা হচ্ছে, মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

রায়পুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু হানিফ বলেন, ‘লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft