ভাঙ্গুড়ায় পুজায় মদপানে ২ জনের মৃত্যু, অসুস্থ ৩
ভাঙ্গুড়া (পাবনা) সংবাদাতা
প্রকাশ: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৪:১০ পিএম

পাবনার ভাঙ্গুড়া উপজেলার চরভাঙ্গুড়া গ্রামে অতিরিক্ত মদ পানে ২জনের মৃত্যু হয়েছে। আরো তিনজন অসুস্থ হয়ে ভাঙ্গুড়া স্বাস্ত্য কমপ্লেক্সে ভর্তি। 

চিকিৎসক ও পরিবার সুত্রে জানা যায়, দূর্গা পূজার উৎসব পরবর্তী আনন্দে বন্ধুদের সাথে অতিরিক্ত মদ পান করে অসুস্থ হয়ে পড়েন চরভাঙ্গুড়ার ঘোষপাড়ার পাঁচ যুবক। এদের মধ্যে সোমবার রাত ১১ টায় রামচন্দ্র ঘোষের ছেলে রবীন ঘোষ(২৫) মারা গেছেন। এর এক ঘন্টা আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে চড়ভাঙ্গুড়া খেয়া ঘাটের মাঝি মানিক চৌধুরীর ছেলে হৃদয় চৌধুরী(১৭)মারা যান।

গতকাল সোমবার রাত সাড়ে ১১টায় স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা.উজ্জল হোসেন বলেন গুরুতর অসুস্থ ঐ তিন ব্যক্তিকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ মো.শফিকুল ইসলাম বলেন, পুলিশ ঘটনাস্থলে পোঁছে লাশের সুরতহাল প্রস্তুত করছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft