কাশিয়ানীতে ১০ম গ্রেডের দাবিতে শিক্ষকদের মানববন্ধন
কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৩:০০ পিএম

১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার, এ স্লোগানে ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি জানিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা।

এ দাবিতে গতকাল সোমবার (৭ অক্টোবর) বিকাল ৫ টায় কাশিয়ানী উপজেলা প্রাঙ্গণে প্রাথমিক সহকারী শিক্ষকরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছেন। 

মানববন্ধন শেষে, বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি, উপজেলা নির্বাহী কর্মকর্তা মু রাসেদুজ্জামানের নিকট প্রদান করেন।

এসময় শিক্ষকদের সমন্বয়ক সৈয়দ মনিরুল হাসান বুলবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ইব্রাহিম মুন্সী, মো, জিয়াউর রহমান, মো, মনিরুল হক চৌধুরী, নাছিবুর মোল্লা, স্বপ্না ভট্টাচার্য্য, সৈয়দা এলিদা পারভিন, ওবায়দুর রহমান, বাহাউদ্দিন ও পলাশ বিশ্বাস।

এছাড়াও রওশন আরা মায়া, লাবনী খানম, রুনা লায়লা, সৈয়দা নাজনিন নাহার সহ ৩ শতাধিক সহকারী শিক্ষক উপস্থিত ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft