ফরিদপুরের ডোবা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:৩২ পিএম

ফরিদপুরের নগরকান্দা পৌরসভার টিএন্ডটি অফিসের সামনের একটি ডোবা থেকে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

আজ সোমবার সকাল সোয়া নয়টার সময় তার লাশটি উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ।

এ বিষয়ে ফরিদপুরের নগরকান্দা থানার অফিসার ইনচার্জ মোঃ সফর আলী জানান, সকালে পৌরসভার টিএন্ডটি অফিসের সামনের ডোবায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসে ডোবা থেকে অর্ধ গলিত লাশটি উদ্ধার করি। উদ্ধার হওয়া ব্যক্তির বয়স ৬০ বছরের উর্ধ্বে হবে বলে তিনি জানান। লাশটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বাকি আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft