ঘোড়াঘাটে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১:৩৭ পিএম

দিনাজপুরের ঘোড়াঘাটে অভিযান চালিয়ে পালশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে ঘোড়াঘাট থানা পুলিশ। 

আজ সোমবার (৭ অক্টোবর) ভোরে ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ এ অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তারকৃত মামুন উপজেলার পালশা ইউনিয়নের কৃষ্ণপুর মরিচা গ্রামের মৃত আব্দুল মজিদ সরকারের পুত্র।

ঘোড়াঘাট থানার অফিসার ইনচার্জ নাজমুল হক জানান, গত ৪ আগস্ট ঘোড়াঘাট বাসস্ট্যান্ড চার মাথা মোড়ে এজাহার নামীয় ৪০ জন ও অজ্ঞাত নামা ৭০/৮০ জন পথরোধ, অগ্নিসংযোগ ও ভয়ভীতির অভিযোগ এনে গত ২৪ আগস্ট শহীদ শেখ নামের এক ব্যক্তি বাদী হয়ে ঘোড়াঘাট থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ৭। মামলা তদন্তে অজ্ঞাত নামা আসামীর মধ্যে গেপ্তারকৃত আসামীর সম্পৃক্ততার প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। 

এ প্রতিবেদন লেখা পর্যন্ত গ্রেপ্তারকৃত আসামীকে জেল হাজতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে ওসি জানিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft