ঘাটাইলে ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৬:৩২ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার করেছে ঘাটাইল থানা পুলিশ। 

গতকাল শুক্রবার (৪ অক্টোবর) রাতে পৌর এলাকার কলেজ মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। টাঙ্গাইল সদর থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

বিষয়টি নিশ্চিত করে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীর আহমেদ বলেন, শহরের বটতলা এলাকায় গুলি করার ঘটনাকে কেন্দ্র করে লাল মিয়া নামে এক ব্যক্তির করা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট বেলা ১১টায় টাঙ্গাইল শহরের বটতলা এলাকায় বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের লক্ষ্য করে সন্ত্রাসীরা গুলি করে। এ সময় কালিহাতীর চিনামুরা গ্রামের লাল মিয়া গুলিবিদ্ধ হন। পরে লাল মিয়া বাদী হয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি সম্পাদকসহ ২৩০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাত ১৫০ জন থেকে ২শ জনকে আসামি করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft