কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৫ অক্টোবর, ২০২৪, ৬:১১ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদুকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ শনিবার গভীর রাতে শহরের নলডাঙ্গা ভ্যান স্ট্যান্ড এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। 

চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

কালীগঞ্জ থানার ওসি আবু আজিফ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, চেয়ারম্যান ওহিদুজ্জামান ওদু ৪ আগস্ট শহরের থানা রোডস্থ দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগ ও পূর্বাশা পরিবহনের কাউন্টার ভাংচুরের ঘটনায় দায়ের হওয়া দুটি মামলার এজাহারভুক্ত আসামি। 

তিনি আরো বলেন, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft