ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিল থেকে আটক ৩
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪, ৪:৩৫ পিএম আপডেট: ০৪.১০.২০২৪ ৯:৪১ পিএম

ইসলামী আন্দোলন বাংলাদেশের বিক্ষোভ মিছিল থেকে ৩ জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার (৪ অক্টোবর) দুপুরে তাদের আটক করা হয়। আটককৃতরা কালো পতাকা নিয়ে মিছিলে যোগ দিয়েছিলেন। প্রাথমিকভাবে আটকদের নাম জানা যায়নি।

জানা যায়, তারা মোহাম্মদপুর থেকে মোট ৫ জন এসেছিলেন মিছিলের উদ্দেশ্যে। পাশাপাশি তারা নিজেদের ছাত্র হিসেবে দাবি করেন।

হাতে কালো পতাকা কেন জানতে চাইলে তারা বলেন, কালো পতাকায় কি সমস্যা আমরা জানি না। পতাকায় শুধুমাত্র কালিমা লেখা ছিল।

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা বলেন, আটক নয় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। পুলিশের দাবি তারা এই মিছিলের কেউ নন এবং দলের কেউ তাদের চেনে না।

বিস্তারিত আসছে..

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft