প্রকাশ: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪, ৬:১৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নজরুল ইসলাম ঢালী (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আওয়ামী লীগ নেতা খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে ছিলেন।
আজ মঙ্গলবার (১ অক্টোবর) সকালে ওই গ্রামের মফিজুল ইসলাম প্রধানের নির্মানাধীন ভবনের দ্বিতীয় তলায় রডের সাথে গলায় ফাঁস লাগানো ঝুলন্ত অবস্থায় ছিল।
নিহতের স্ত্রী জেসমিন আক্তার বলেন, সোমবার বিকালে তার সাথে ফোনে শেষ কথা হয়। রাত ৮ টার পর থেকে একাধিকবার ফোন করলেও রিসিভ করেনি। তিনি দাবি করছেন, তার স্বামীকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।
পিবিআইয়ের উপ-পরিদশক কবির হোসেন বলেন, শরীরের একটি পায়ের উপরের অংশে ছেঁছড়ানো দাগ রয়েছে। আর কোন অংশে আঘাতের চিহ্ন নেই। প্রযুক্তির মাধ্যমে ছায়া তদন্ত কাজ চলছে।