কালীগঞ্জে ইউপি চেয়ারম্যান আটক
কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৮ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে আ’লীগ নেতা ও ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপুকে আটক করেছে কালীগঞ্জ থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার দুলালমুন্দিয়া গ্রাম থেকে তাকে আটক করা হয়। 

তিনি রায়গ্রাম ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক ও দুই বারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবু আজিফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম দুলালমুন্দিয়া এলাকায় অভিযান চালায়। এসময় চেয়ারম্যান অপুকে তার বাসার সামনে থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে কালীগঞ্জ থানায় দু’টি মামলা রয়েছে। আজ শনিবার তাকে ঝিনাইদহ আদালতে পাঠানো হবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft