জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছেন ড. ইউনূস
অনলাইন ডেস্ক:
প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪, ৮:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশন শুরু হয়েছে। এতে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

অধিবেশন শুরুর পর স্বাগত ভাষণ দিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। 

তিনি বলেন, আমরা বিশ্বব্যাপী এমন এক চ্যাঞ্জেলের মুখে রয়েছি, যা আগে কখনও দেখিনি। বৈশ্বিকভাবেই এই চ্যাঞ্জের মোকাবিলা করতে হবে। যুদ্ধ বেড়েই চলছে এবং তার শেষ হওয়ার কোনো উপায় দেখছি না।

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে বিশ্ব নেতারা এমন এক সময় জড়ো হচ্ছেন, যখন ইউরোপ, আফ্রিকা এবং মধ্যপ্রাচ্যের সংঘাত বেড়েই চলছে। বড় যুদ্ধের আশঙ্কা জাগাচ্ছে মধ্যপ্রাচ্য, ইউক্রেন ও সুদানের সংঘাত। আশা করা হচ্ছে, এ অধিবেশনে বিশ্ব নেতারা যুদ্ধ বন্ধে তাদের কণ্ঠ জোড়াল করবেন।

জাতিসংঘে নিজের চতুর্থ এবং শেষ ভাষণ দেওয়ার জন্য অপেক্ষা করছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। হোয়াইট হাউস জানিয়েছে, এ ভাষণে বাইডেন বর্তমান বৈশ্বিক সংকট তুলে ধরবেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft