সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২২ সেপ্টেম্বর, ২০২৪, ৯:০৮ পিএম

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন।

আজ রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর বারিধারা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‍্যাবের একটি দল তাকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে র‍্যাবের লিগ্যাল ও মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনিম ফেরদৌস জানান, তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

ফেরদৌস বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অবস্থান নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়। তাকে ডিবির কাছে হস্তান্তর করা হবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন জাহিদ ফারুক। পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান তিনি। এর আগের সংসদেও তিনি সরকারের গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft