অবরোধে খাগড়াছড়ি-রাঙামাটির সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৯ পিএম আপডেট: ২১.০৯.২০২৪ ১:৫০ পিএম

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়িদের ওপর হামলা, খুন ও বিহার-ঘরবাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার ডাকা ৭২ ঘণ্টার অবরোধ চলছে।

অবরোধের প্রথম দিনে খাগড়াছড়িতে যান চলাচল বন্ধ রয়েছে।  এতে খাগড়াছড়ির সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।  এছাড়া খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি ও মাটিরাঙাসহ আন্তঃউপজেলাগুলোতে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। 

ঢাকায় বিক্ষুব্ধ জুম্ম ছাত্র-জনতার আয়োজিত সমাবেশ থেকে ঘোষিত তিন পার্বত্য জেলায় ৭২ ঘণ্টা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচির প্রতি সর্বাত্মক সমর্থন জানিয়েছে ইউপিডিএফ।  

গতকাল শুক্রবার ইউপিডিএফের প্রচার ও প্রকাশনা বিভাগের প্রধান নিরন চাকমা স্বাক্ষারিত প্রেস বিজ্ঞপ্তিতে সংগঠনটি এ সমর্থন জানিয়েছে।

অবরোধের সমর্থনে শনিবার সকালে খাগড়াছড়ি সাজেক সড়ক, পানছড়ি ও রামগড় সড়কে টায়ার জ্বালায় অবরোধকারীরা। 

খাগড়াছড়ির পুলিশ সুপার আরেফিন জুয়েল বলেন, অবরোধে জনজীবন স্বাভাবিক রয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। জেলা সদর ও উপজেলাগুলো পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির টহল রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft