যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে আগাম ভোট প্রদান শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪, ১২:৫৫ পিএম

আগামী ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ভোটগ্রহণের দিন নির্ধারিত থাকলেও এক মাসেরও বেশি সময় আগে বেশ কয়েকটি রাজ্যে ইতোমধ্যে আগাম ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন দেশটির অনেক নাগরিক।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্য থেকে যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত করতে গতকাল শুক্রবার (২০ সেপ্টেম্বর) থেকেই ভার্জিনিয়া, সাউথ ডাকোটা ও মিনেসোটার বাসিন্দারা সশরীরে ভোট দিতে আসেন। 

ভোট প্রদানের জন্য যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যের রয়েছে নিজস্ব নিয়মকানুন। এগুলোর মধ্যে রয়েছে ডাক যোগে ও সশরীরে আগাম ভোট প্রদান, নির্বাচনের দিন ভোটপ্রদান অথবা ওই তিনটি প্রক্রিয়ার সংমিশ্রণ।

নির্বাচনে আগাম ভোট দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু পরিবারের রয়েছে পারিবারিক ঐতিহ্য। যেমন, নিক ভুইক এবং তার স্ত্রী বেকা আর্লিংটনের ভোটকেন্দ্রে এসেছিলেন তাদের তিন মেয়েকে নিয়ে। এ বিষয়ে নিক ভুইক বলেন, ‘আমরা চাই যত দ্রুত সম্ভব তারা এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হোক।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft