হাসানের বোলিংয়ে তোপের মুখে ভারত
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪, ১:২৩ পিএম আপডেট: ১৯.০৯.২০২৪ ১:৩৩ পিএম

মধ্যাহ্ন বিরতির পর আবারও আঘাত হাসান মাহমুদের। হাসানের চতুর্থ শিকার এবার ঋষভ পন্ত।

এর আগে প্রথম সেশনে ২৩ ওভারে ৩ উইকেটে ৮৮ রান তুলে বিরতিতে যায় ভারত। মধ্যাহ্ন বিরতির পর দ্বিতীয় সেশনের তৃতীয় ওভারে তুলে নিলেন ঋষভ পন্তকে।

হাসানের অফ স্টাম্পের বাইরের বল কাট করতে গিয়ে উইকেটকিপার লিটনকে ক্যাচ দেন পন্ত। পন্ত করেন ৩৯ রান। 

দিনের শুরুতে রোহিত, বিরাট ও গিলকে ফিরিয়ে শুরুটা বাংলাদেশের জন্য করে দিয়েছিলেন হাসান। বিরতির পরও তার ‘শো’ চলছেই! ভারতের সংগ্রহ ২৫ ওভারে ৪ উইকেটে ৯৬ রান।

জয়সোয়ালের সঙ্গে উইকেটে আছেন লোকেশ রাহুল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft