৪৮ ঘণ্টা পর জয়ন্তের লাশ ফেরত দিল বিএসএফ
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৫৫ পিএম

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা ইউনিয়নের কান্তি ভিটা সীমান্ত এলাকায় বিএসএফের গুলিতে নিহত স্কুলছাত্র শ্রী জয়ন্ত কুমার সিংহের (১৫) লাশ ৪৮ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ।  

মঙ্গলবার রাত ১টার দিকে ভারতীয় পুলিশ বাংলাদেশের পুলিশের কাছে লাশ হস্তান্তর করে। 

এ সময় বিজিবি ও বিএসএফের সদস্যরাও উপস্থিত ছিলেন। পরে বাংলাদেশ পুলিশ আইনী প্রক্রিয়া শেষে লাশটি নিহতের চাচা শ্রী বাবুল চন্দ্র সিংহের কাছে হস্তান্তর করেন।  

সিলেটের স্বর্ণা দাসের পরে গত সোমবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে শ্রী জয়ন্ত কুমার সিংহ (১৫) নিহত হয়। 

এ সময় তার বাবা শ্রী মহাদেব কুমার সিংহ ও দরবার আলী নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়। তারা বর্তমানে রংপুরে একটি ক্লিনিকে চিকিৎসাধীন রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জয়ন্ত   বিএসএফ   ঠাকুরগাঁও     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft