ফের সমাবেশের ডাক দিল বিএনপি
প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০২৪, ১:৩৫ পিএম

আবারও সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আগামী রবিবার (১৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে এ সমাবেশ করবে দলটি।

আজ বুধবার (১১ সেপ্টেম্বর) বিএনপির স্থায়ী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সমাবেশের আগে আগামী শনিবার (১৪ সেপ্টেম্বর) শহীদ মিনারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে শহীদদের স্মরণে স্মরণ সভা করবে বিএনপি।

এর আগে, সরকার পতনের পর গত ৭ আগস্ট নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করে দলটি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সমাবেশ   ডাক   বিএনপি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft