শাজাহান খানের ৭ দিনের রিমান্ড ২ দিনেই শেষ
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ৬:১৫ পিএম

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার মিছিলে গুলিতে আব্দুল মোতালিব নামের এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় রাজধানীর ধানমন্ডি থানার হত্যা মামলায় রিমান্ডে থাকা সাবেক মন্ত্রী শাজাহান খান অসুস্থ হয়ে পড়েছেন। তাই সাত দিনের রিমান্ডে থাকলেও দুইদিন পরই আজ রবিবার তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করেন উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া।

ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দার তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।  

এর আগে, গত শুক্রবার মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. খোকন মিয়া তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

গত ৫ সেপ্টেম্বর রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

উল্লেখ্য, শাজাহান খান মাদারীপুর-২ আসন থেকে টানা আটবার সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের কার্যকরী সভাপতি। শাজাহান খান ১৯৮৬ সালে প্রথমবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাদারীপুর-২ আসন থেকে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  শাজাহান খান   রিমান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft