সাবেক মন্ত্রী শাজাহান খান ৭ দিনের রিমান্ডে
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৫:০০ পিএম

কোটা আন্দোলনে ছাত্র হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শুক্রবার (৬ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদ এ আদেশ দেন।

এদিন, আসামিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ধানমন্ডি থানার উপ-পরিদর্শক মো. খোকন মিয়া। শুনানি শেষে আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে, বৃহস্পতিবার (৬ সেপ্টেম্বর) দিনগত রাতে রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।

গত ৪ আগস্ট ধানমন্ডি থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনে আব্দুল মোতালিব (১৪) নামের এক কিশোর গুলিবিদ্ধ হয়ে মারা যায়।

এ ঘটনায় গত ২৬ আগস্ট নিহতের পিতা আব্দুল মতিন বাদী হয়ে ধানমন্ডি থানায় হত্যা মামলা করেন। মামলায় শেখ হাসিনাসহ ১৭৬ জনের নাম উল্লেখ করা হয়।

এছাড়া অজ্ঞাতপরিচয় ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়। এ মামলায় শাজাহান খান ২৩ নম্বর আসামি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আইন আদালত   রিমান্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft