খুলনায় দুই পক্ষের সংঘর্ষে ইউপি সদস্য নিহত
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ১১:২৮ এএম

খুলনায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ফারুক মীর (৩৫) নামে এক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০-১২ জন। 

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় খুলনার দিঘলিয়া উপজেলার গাজীরহাট ইউনিয়নের কোলাবাজার এলাকায় এই সংঘর্ষ হয়। আহতদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন- নুরু মোল্লা (৪০), জসিম মীর (৪০), গাউছ মীর (৭০), ইলিয়াছ মিনা (৫০)।

এলাকাবাসী জানায়, সন্ধ্যার দিকে দিঘলিয়ার কোলাবাজারে তেরখাদার ইউপি সদস্য ফারুক মীর, মোহাম্মদ কাজী ও নিয়াল উদ্দিন শিকদারের মধ্যে মারামারি হয়। এসময় সংঘর্ষে এলাকার দুই পরিবারের সদস্যরা জড়িয়ে পড়েন। একপর্যায়ে সেখানই তেরখাদা উপজেলার ৪ নম্বর মধুপুর ইউনিয়নের ইউপি সদস্য ফারুক মীর মারা যান।

দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবুল আকতার বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশজুড়ে   খুলনা   নিহত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft