দেশের যেসব বিভাগে বৃষ্টির সম্ভাবনা
অনলাইন ডেস্ক:
প্রকাশ: শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪, ৯:৫৭ এএম

বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। এর সঙ্গে বাড়তে পারে তাপমাত্রা বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আজ শুক্রবার আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
 
এ অবস্থায় আবহাওয়া অফিস বলছে, শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে।

দেশের সব বিভাগেই আগামী এক সপ্তাহ ঝড়বৃষ্টি ও ভারি বর্ষণের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার সারা দেশে তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এ ছাড়া রাত থেকে আগামীকাল শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে প্রায় অপরিবর্তিত। তবে পরের ২৪ ঘণ্টা ফের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আবহাওয়া অফিসের তথ্যানুযায়ী, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও এর কাছাকাছি উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এ ছাড়া মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   আবহাওয়া   আবহাওয়া অধিদপ্তর   বৃষ্টি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft