বিসিবি থেকে পদত্যাগ করলেন দুর্জয়
অনলাইন ডেস্ক:
প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০২৪, ৭:৫৯ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) লেগেছে সংস্কারের ছোঁয়া। ইতিমধ্যে সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। এছাড়াও পদ থেকে সরে দাঁড়িয়েছেন কয়েকজন পরিচালক। এবার বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয়। 

বিসিবির একটি সূত্র গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা যায়, মঙ্গলবার রাতে বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ করে ই-মেইল পাঠিয়েছেন সাবেক এই অধিনায়ক।

সরকার পতনের পর থেক দৃশ্যপটে নেই বিসিবির বেশ কয়েকজন পরিচালকই। এরই মধ্যে বিসিবি থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পরিচালক পদ বাতিল করা হয়ছে সাজ্জাদুল আলম ববিকে। এছাড়াও পদ থেকে সরে দাঁড়ান বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান তানভীর আহমেদ টিটু ও নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরি নাদেল।

আওয়ামী লীগ সরকারের অধীনে মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন দুর্জয়। বিসিবিতে হাই পারফরম্যান্স ইউনিটের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft