সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তির দাবিতে মোহনগঞ্জে মানববন্ধন
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:৪২ পিএম

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বিগত সময়ে ১০ ট্রাক অস্ত্র মামলা ও ২১ শে আগষ্ট গ্রেনেড হামলার মামলা'য় সাজা প্রাপ্ত হয়ে কারা বন্দি রয়েছেন। তাঁরই মুক্তির দাবীতে মানববন্ধন করেন স্থানীয় নেতারা।
আজ বৃহস্পতিবার (২৯ আগষ্ট) সকাল ১১ টায় মোহনগঞ্জ পাইলট স্কুলের সামনের সড়ক, কাজী অফিস মোড় থেকে গরু হাট পর্যন্ত পৌর শহরে মানববন্ধন করেন, এবং উপজেলার ইউনিয়নগুলোর বিভিন্ন গ্রাম থেকে হাজার হাজর নেতা কর্মী জড়ো হয়ে বাবরের মুক্তির জন্য বিক্ষোভ মিছিল করে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিক্ষোভ মিছিল শেষে উপজেলা বিএনপির আহ্বায়ক,সেলিম কাণায়েন, সদস্য সচিব টিপু সুলতান, পৌর বিএনপির আহবায়ক ফজলুল হক মাসুম, সদস্য সচিব গোলাম রব্বানী পুতুল, সাবেক নেতা আ,ক,ম শফিকুল হক, সিরাজ তালুকদার, ভিপি জাহাঙ্গীর এবং দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় নেতারা অন্তর্বতীকালীন সরকারের কাছে অবিলম্বে লুৎফুজ্জামান বাবরের নিঃশর্ত মুক্তির দাবি জানান।