গুজরাটে বন্যায় নিহত ২৮
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ২:১৪ পিএম

ভারতের গুজরাট রাজ্যে গত তিন দিনে মৌসুমি বৃষ্টি ও বন্যায় অন্তত ২৮ জনের প্রাণহানি হয়েছে। এদের কেউ পানিতে ডুবে আবার কেউ উপড়ে পড়া গাছের আঘাতে মারা গেছেন।

সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।

পশ্চিমাঞ্চলীয় উপকূলীয় এ রাজ্যে বৃহস্পতিবার প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

নদ-নদীর পানি উপচে পড়ছে এবং ৩০ হাজারেরও বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে চলে গেছে।

রাজ্য সরকার বুধবার বলেছে, ১৩ জন পানিতে ডুবে মারা গেছে। বাকিরা গাছ কিংবা বিধ্বস্ত ঘরের নিচে চাপা পড়ে মারা গেছেন।

দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়েছে,এ পর্যন্ত রাজ্যটিতে ৩৫ জনের প্রাণহানি ঘটেছে।

এদিকে ত্রাণ কাজে নিয়োজিত দুর্যোগ এবং সেনা কর্মকর্তারা প্রায় এক হাজার ৮৫৬ জনকে উদ্ধার করেছে। প্রায় এক হাজার গ্রামে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ভারতের ত্রিপুরা রাজ্যে গত সপ্তাহে বন্যা দেখা দেয় এবং ভূমিধসের ঘটনা ঘটে।এতে ২০ জনেরও বেশি লোক প্রাণ হারায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft