ইয়েমেনে প্রবল বন্যায় নিখোঁজ ২৪
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১১:৫৫ এএম

ইয়েমেনে রাতভর প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অনেক ঘরবাড়ি ধসে পড়েছে এবং এতে কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষ গতকাল বুধবার এ কথা জানিয়েছে। 

পুলিশের এক বিবৃতিতে বলা হয়, ইরান সমর্থিত হুথি বিদ্রোহী নিয়ন্ত্রিত রাজধানী সানার পশ্চিমাঞ্চলীয় আল-মাহউইত প্রদেশে বন্যার ফলে সৃষ্ট ভূমিধসে বেশ কয়েকটি ঘরবাড়ি ধসে পড়েছে।

পুলিশ জানায়, প্রদেশের মেলহান জেলায় সাতটি বাড়ি ধসে পড়ায় কমপক্ষে ২৪ জন নিখোঁজ রয়েছে।

এ প্রাকৃতিক দুর্যোগে কর্তৃপক্ষ এখন পর্যন্ত হতাহতের কোনো খবর জানায়নি। তবে বন্যার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ছবিতে কাপড় দিয়ে ঢেকে রাখা মৃতের লাশ দেখানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।  

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft