৬৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৯:৫৩ পিএম আপডেট: ২৮.০৮.২০২৪ ৯:৫৯ পিএম

উচ্চ আদালতে রাষ্ট্রপক্ষে দায়িত্ব পালনে নতুন ৬৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগ দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 

আজ বুধবার (২৮ আগস্ট) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

একই সঙ্গে সম্প্রতি অন্তর্বর্তী সরকারের নিয়োগকৃত ৯ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ব্যতীত শেখ হাসিনা সরকারের নিয়োগকৃত সব ডেপুটি অ্যাটর্নি জেনারেলের নিয়োগ বাতিল করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতি দ্যা বাংলাদেশ ল' অফিসার্স অর্ডার, ১৯৭২ (পি.ও.নং. ৬ অব ১৯৭২) এর ৩(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ সুপ্রিম কোর্টের নিম্নবর্ণিত ৬৬ (ছেষট্টি) জন আইনজীবীকে বাংলাদেশের ডেপুটি অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ প্রদান করিলেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   ডেপুটি অ্যাটর্নি   আইন মন্ত্রণালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft