নিখোঁজের ৫ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র আসুয়াতের
নড়াইল প্রতিনিধি:
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৭:২৬ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় নিখোঁজের ৫ দিন পার হলেও আসুয়াত (১৩) নামে এক স্কুলছাত্রের সন্ধান মেলেনি। গত শুক্রবার (২৩ আগস্ট) সন্ধ্যায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকা থেকে নিখোঁজ হয় আসুয়াত।

এ ঘটনায় মঙ্গলবার (২৭ আগস্ট) নিখোঁজ আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়রি (জিডি) করেছেন।

আসুয়াত কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার ইপিয়ার শেখের ছেলে এবং শাহাবাগ ইউনাইটেড একাডেমির সপ্তম শ্রেণীর ছাত্র।

নিখোঁজের পরিবার ও সাধারণ ডায়েরি সূত্রে জানা গেছে, গত ৫ দিন আগে শুক্রবার (২৩ আগস্ট) সন্ধায় কালিয়া উপজেলার পুরুলিয়া ইউনিয়নের বাজেবাবরা এলাকার নিজ বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আসুয়াত। পরে পরিবারের লোকজন সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে মঙ্গলবার (২৭ আগস্ট) আসুয়াতের মা জাহিদা বেগম কালিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

এ বিষয়ে কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শামীম উদ্দিন বুধবার (২৮ আগস্ট) সকালে মুঠোফোনে স্কুলছাত্র নিখোঁজের ঘটনায় জিডির বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে উদ্ধারের চেষ্টা চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft