এবার ৫ জেল সুপার বদলি
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৬:৫৭ পিএম

কারা অধিদপ্তরের প্রস্তাবনার আলোকে দুজন সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) ও তিনজন জেল সুপারকে বদলি করা হয়েছে। আজ বুধবার (২৮ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব তাহনিয়া রহমান চৌধুরীর সই করা এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

বদলি করা কর্মকর্তারা হলেন- যশোর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুরাইয়া আক্তারকে কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে, ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষকে শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার হিসেবে, শরীয়তপুর জেলা কারাগারের জেল সুপার নেসার আলমকে হবিগঞ্জে, হবিগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মতিউর রহমানকে দিনাজপুরে এবং ঠাকুরগাঁও জেলা কারাগারের জেল সুপার মো. আবু তালেবকে কারা অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft