ভান্ডারিয়ায় ইসলামী আন্দোলন’র ৯দফা প্রস্তাবনা বাস্তবায়নে সমাবেশ
ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪, ৫:১৯ পিএম

পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ভান্ডারিয়া উপজেলা শাখার উদ্যোগে গত সোবমার সার্কিট হাউজ সম্মুখে বিকেল ৪ ঘটিকায় সমাবেশ অনুষ্ঠিত হয়। 

জানা যায়, ছাত্র জনতার গণবিপ্লবে সংগঠিত গণহত্যার বিচার, দুর্নীতিবাজদের গ্রেপ্তার অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও তাদেরকে নির্বাচনে অযোগ্য করা, সংখ্যানুপাতিক (চজ) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইহকালীন শান্তি ও পরকালীন মুক্তির লক্ষ্যে ইসলামী সমাজভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে গণ সমাবেশের আয়োজন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আল্লামা নুরুল হুদা ফয়েজী পীর সাহেব কারিমপুর বলেন, ঐক্যের সময় এসেছে, আমরা ঐক্য করতে চাই। সরকার আমাদের দেশে কোটি কোটি টাকা দিয়ে মূর্তি তৈরী করেছিল, সেই মূর্তির গলায় ছাত্রজনতা ঐক্যবদ্ধ হয়ে জুতার মালা গলায় পরিয়ে ভেঙ্গে ফেলেছে। যার ফলে কোটি কোটি শতকোটি টাকা জনগণের নষ্ট হয়েছে। ৯২% মুসলমানের দেশে এতপরিমাণ মূর্তি জনগণের ঘারে চাপিয়ে দিয়েছিল তথাকথিত সরকার। 

অনুষ্ঠানে আলহাজ্ব মুহাম্মাদ বাদশা জোমাদ্দারের সভাপতিত্বে ও মুফতি রেদওয়ানুল করীমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিরোজপুর জেলা শাখার সংগ্রামী সভাপতি মাওলানা মুহাম্মাদ ইয়াহইয়া হাওলাদার, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পিরোজপুর জেলা শাখার সেক্রেটারি, মুহাম্মাদ মনিরুল হাসান, পিরোজপুর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক, হাফেজ মাওলানা জিয়াউল করীম, ভান্ডারিয়া উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাওলানা মুহাম্মাদ সুলাইমান মিয়া, ইসলামী যুব আন্দোলন পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক, ডা. মুফতি রেদওয়ান হুসাইন, উপজেলা শাখার কার্য্যনির্বাহী সদস্য জালাল কবিরাজ, ইসলামী আন্দোলন ভান্ডারিয়া উপজেলা শাখার উপদেষ্টা ডা. মাওলানা মুহাম্মাদ অলিউল্লাহ মাহমুদি, সহ-সভাপতি মাওলানা মুহাম্মাদ রেদওয়ানুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি, মাওলানা মুহাম্মাদ ইকবাল সিকদার প্রমুখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft