খেলা চালিয়ে যেতে পারবেন সাকিব
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৪ আগস্ট, ২০২৪, ৩:২৮ পিএম

হত্যা মামলায় আসামী হওয়ায় বাংলাদেশ দলে অলরাউন্ডার সাকিব আল হাসানের ভবিষ্যৎ নিয়ে উঠেছে নানা প্রশ্ন। অনেকেই ক্রিকেটে তার শেষ দেখে ফেলেছেন। মামলার তদন্তের স্বার্থে তাকে দেশে ফিরিয়ে আনতে আইনি নোটিশও পাঠানো হয়েছে আজ। আওয়ামী লীগের সাবেক এই সংসদ সদস্যের ক্রিকেটে ক্যারিয়ার কি আসলেই শেষ?

তবে বিশ্বস্ত এক উচ্চপর্যায়ের সূত্র ইনকিলাবকে নিশ্চিত করেছে, হত্যা মামলা হলেও আপাতত তাকে ক্রিকেট থেকে দূরে সরানোর কোন পরিকল্পনা নেই সরকারের। 

সূত্রটি জানায়, মামলায় দোষী সাব্যস্ত হওয়ার আগ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারবেন দেশসেরা এই অলরাউন্ডারের। এর আগ পর্যন্ত সাকিব কোন আইনি জটিলতায় পড়ার সম্ভাবনাও কম বলে জানায় সূত্রটি।

পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশ দল এখন দেশটিতে অবস্থান করছে। দলের সঙ্গেই আছেন অলরাউন্ডার সাকিব।খেলছেন দুই দলের মধ্যে চলমান প্রথম টেস্টেও।

এর আগে কোটা সংস্কার আন্দোলন চলাকালে গার্মেন্টসকর্মী রুবেল হত্যায় গত ২২ আগস্ট ডিএমপির আদাবর থানায় একটি হত্যা মামলায় দায়ের করা হয়। এতে সাকিব আল হাসানকে মামলার ২৮ নম্বর এজাহার নামীয় আসামি করা হয়। এছাড়া মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ আরও ১৫৬ জনকে আসামি করা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

মামলার এজাহারে বাদী অভিযোগ করে বলেন, গত ৫ আগস্ট রুবেল রাজধানীর আদাবরের রিংরোডে প্রতিবাদী মিছিলে অংশ নেয়। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও প্রত্যক্ষ মদদে কেউ মিছিলে গুলি ছুড়ে। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে নিলে চিকিৎসারত অবস্থায় ৭ আগস্ট মারা যান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft