এবার বন্যার্তদের জন্য গাইবে ‘শিরোনামহীন’
বিনোদন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬:৪৫ পিএম আপডেট: ২৩.০৮.২০২৪ ১০:০৮ পিএম

বন্যায় আক্রান্ত দেশ। টানা ভারি বর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। পানিবন্দি হয়ে ক্ষতির মুখে পড়েছে ৩৬ লাখ মানুষ।

এবার ঢাকাভিত্তিক বাংলা রক ব্যান্ড ‘শিরোনামহীন’ বন্যাদুর্গতদের জন্য বিনা পারিশ্রমিকে কনসার্টের আয়োজন করতে যাচ্ছে। যেখানে বন্যাদুর্গতদের জন্য অর্থ, ওষুধ এবং শুকনা খাবার সংগ্রহ করা হবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘শিরোনামহীন’ পেজে এমনটি জানানো হয়েছে।

ক্যাপশনে লেখা হয়েছে, ‘আগামীকাল কনসার্টে গাইবো বন্যার্তদের জন্য’ আমরা শিরোনামহীন, আগামীকাল সন্ধ্যায় থাকছি আরো কিছু শিল্পীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে।

লাইভ পারফরম্যান্স করব বন্যাপীড়িত অসহায় মানুষের জন্য। স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যায় পানিবন্দি হয়ে পড়েছে লাখ লাখ মানুষ।
আরো লেখা হয়েছে, এখনই সময় এগিয়ে আসার। কনসার্টে বন্যার্তদের জন্য অর্থ, ওষুধ এবং শুকনা খাবার সংগ্রহ করা হবে।

চলে আসুন সবাই। যে যেভাবে পারেন মানুষের পাশে দাঁড়ান, সাহায্য করুন। অর্থ সাহায্য করতে না পারলেও ব্যবহারযোগ্য কাপড় দিয়েও সাহায্য করতে পারেন। বিনা পারিশ্রমিকের এই কনসার্টটি সবার জন্য উন্মুক্ত।

উল্লেখ্য, শিরোনামহীন ১৯৯৬ সালে গঠিত ঢাকাভিত্তিক বাংলা রক ব্যান্ড।

১৯৯০-এর দশকের শেষের দিকে ঢাকার আন্ডারগ্রাউন্ড সংগীত থেকে উঠে এসে প্রগ্রেসিভ রক, সাইকেডেলিক রক এবং লোক ধাঁচের সংগীতের জন্য তারা খ্যাতি অর্জন করে। গানের দর্শন, সুর এবং জনবহুল সরাসরি পরিবেশনার জন্য দলটি বাংলা প্রগ্রেসিভ রক ধারার শীর্ষস্থানীয় ব্যান্ডগুলির একটি হয়ে ওঠে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft